ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিশ্ব ব্যাংক সুদানে সাহায্য বন্ধ করলো

আফ্রিকার দেশ সুদানে সামরিক অভ্যুত্থানের পর সেখানে সাহায্য বন্ধ করে দিয়েছে বিশ্ব ব্যাংক। এদিকে, সুদানকে ব্লক থেকে বহিষ্কার করেছে আফ্রিকান ইউনিয়ন। 


বেসামরিক সরকারকে ক্ষমতায় ফেরাতে এবং অভ্যুত্থানের নেতা জেনারেল আব্দেল ফাত্তাহ বুরহানের ওপর চাপ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গত সোমবার দেশটির রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা হয়। সামরিক অভ্যুত্থানের পর সুদানে বিক্ষোভ শুরু হয়েছে।


বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করেছে বিশ্বব্যাংক। এতে সুদানের নাজুক অর্থনীতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ads
ads
ads

Our Facebook Page

↑